প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-ফাইজুর রহমান সরকার

নরসিংদীর রায়পুরায় সমাজসেবক ছন্দু মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব ফাইজুর রহমান সরকার (বাছেদ)বলেন, সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা ধারণ করতে পারলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব। কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে এবং লেখাপড়ায় উৎসাহ বাড়াতে এই ধরনের বৃত্তি প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ছন্দু মিয়া ফাউন্ডেশন সর্বদা সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রসারে এই ধারা অব্যাহত থাকবে। আজ সোমবার সকালে নরসিংদীর রায়পুরায় চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের সভাপতি মো: নুরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: সুমন মিয়ার সঞ্চালনায় বাঁশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজসেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব ফাইজুর রহমান সরকার (বাছেদ) তিনি আরও বলেন, রায়পুরার কৃতি সন্তান মাননীয় এমপির নেতৃত্বে চর এলাকা সহ রায়পুরা শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড প্রকল্প গ্রন করেছেন। চরসহ রায়পুরার বিভিন্ন এলাকায় মারামারি,সন্ত্রাস,মাদক, চাঁদাবাজি, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। বিগত দিনের অশান্ত চরকে শান্ত করে, চরের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে বিশেষ করে আলাদা করে নজর দিচ্ছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি। তাকে চর বাসী পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি চরমেঘনা প্রাথমিক বিদ্যালয়টি সরকারী করনের জন্য বকুল এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবী করেন তিনি। তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকার শিক্ষানুরাগী ও বিত্তবানদের প্রতি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধক হিসেবে অনুষ্টান শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টন এসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মানুন। এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ছন্দু মিঞা ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক সুরাইয়া সুলতানা ইতি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ছন্দু মিঞা ফাউন্ডেশনের পরিচালক আসাদুর রহমান সরকার জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক ছাদেকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাতী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: রাজন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ডা: ফারুক আহমেদ, চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরু মিয়া,চরমধূয়া মেঘনা মডেল স্কুলের জাহিদুল ইসলাম সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। উল্লেখ্য: সমাজসেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব ফাইজুর রহমান সরকার (বাছেদ) এর নিজস্ব অর্থ্যায়নে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নীল সাজে মনোরম পরিবেশে কয়েক শতাধিক শিক্ষক শিক্ষার্থী,অভিবাবক সহ স্থানীয় গন্যমান্য বক্তি বর্গের উপস্থিতিতে কোরআন তেলায়েত শেষে জাতীয় সংগীত এর মাধ্যমে বিদ্যালয় প্রতিষ্টা প্রয়াত হাফিজুর রহমান সাহেদ সরকারের সম্মানে এক মিনিট নিরবতা পালন এর মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV